পাবনা-১আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এডঃ শামসুল হক টুকু বলেছেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। কিন্তু ১৯৭৫সালের ১৫আগস্ট ঘাতকদের বুলেট বঙ্গবন্ধুর সে স্বপ্ন কেড়ে নেয়। তবে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর সে স্বপ্ন পূরণ হতে চলছে। বিশেষ করে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারি পরিকল্পনায় বাংলাদেশ ক্রমাগত উন্নয়নের মহাসড়কে ধাপিত হচ্ছে। শুধু তাইনা এক সময়ের অনুন্নত বাংলাদেশ বর্তমানে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। সুতরাং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। গত সোমবার রাতে পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় উৎসব পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানের আয়োজক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য শামসুল হক টুকু আরও বলেন নৌকা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। কাজেই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসলে ২০৪০সালের মধ্যে বাংলাদেশ উন্নয়ত দেশে পরিণত হবে। আর তখন দেশের মানুষের মানমর্যাদা বিশ্বদরবারে বৃদ্ধি পাবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা-২আসনের সংসদ আহমেদ ফিরোজ কবির। এতে অন্যান্যের মধ্যে সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা রওশন আলী ও থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।