ঘোড়াঘাটে পাথর বোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়। সোমবার দিবাগত রাত প্রাং ৩টার সময় ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট -দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এই দূর্ঘনা ঘটে। ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, একটি পাথর বোঝাই ট্রাক ঘোড়াঘাট রানীগঞ্জ গুচ্ছগ্রামের নিকটে পৌছিলে ট্রাকের চাকা পেটে যায়। ফলে ট্রাকটি রাস্তার একপাশের্^ আটকিয়ে রাখে। ওই সময় একটি পিকআপ ভ্যান দ্রুতগতীতে এসে ওই ট্রাকে ধাক্কা দেয়। ফলে গাড়ীতে বসা চালক ঘটনাস্থলেই মারা যায়। এবং হেলপার পালিয়ে যায়।পরে ঘোড়াঘাট থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত পিকআপ চালক গাজীপুর জেলার কালিয়াকোর থানার তানের চালা গ্রামের দেলোয়ার হোসেন খানের ছেলে আখতার হোসেন খান(৩০) বিকেলে তার আত্মীয়স্বজন ঘোড়াঘাট থানায় এসে লাশ গ্রহন করে নিজ গ্রামে নিয়ে যায়।