জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেসহ তিনজনকে পিটিয়ে গুরুত্বর জখম করেছে ভাই ও ভাইপোরা। সোমবার সকালে মণিরামপুরের বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ২ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
জানাগেছে, বিজয়রামপুর গ্রামের আবদুল খালেক (৭৫) ও তার ভাই আবদুল মালেক (৭০) এর মধ্যে ৩০ শতক জমি নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। সকাল ১১টার দিকে বিরোধপূর্ণ জমি থেকে গাছ কাটা নিয়ে দু’পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায় কাঠকাটা কুড়াল এবং লোহার রড দিয়ে ছোট ভাই আবদুল মালেকের নেতৃত্বে তার দু’ছেলে আরিফ হোসেন, শরিফ হোসেনসহ পরিবারের ৬জন বড় ভাই আবদুল খালেক, ছেলে আনিচুর রহমান (৩৫) ও ওলিয়ার রহমানকে কুপিয়ে ও মারপিট করে রক্তাক্ত জখম করে। আহত এ তিনজনকে প্রথমে মণিরামপুর হাসপাতালে আনা হয়। এক পর্যায় তিনজনের মধ্যে আনিচুর রহমান ও ওলিয়ার রহমানকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত আবদুল খালেক জানান, তার বড় ছেলে আনিচুর রহমানকে খুলনাতে নিতে বলেছে চিকিৎসকরা। তার ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো কুড়ালের আঘাতে গুরুত্বর জখম করেছে।