ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন উপলক্ষে আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে ৪৭১ প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে দিনাজপুরে পার্বতীপুরে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সভাকক্ষে এ আচরণ বিধি ও আইনশৃঙ্খলা বিষয় সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ। এতে প্রধান অতিথি ছিলেন- দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দীন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাজিনুর ইসলাম প্রামানিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ- কলেজের অধ্যক্ষ আহছান হাবিব, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রেউজল করিম প্রমুখ।
আচরন বিধি ও আইনশৃঙ্খলা বিষয়ে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী প্রার্থী ৫২ জন, সংরক্ষিত সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দী প্রার্থী ১১২ জন ও সাধারন ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দী প্রার্থী ৩০৭ উপস্থিত ছিলেন। ২০২১ সালের আগামী ৫ জানুয়ারী ৫ম দফায় উপজেলার ১০ ইউনিয়নের ৮টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।