আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন দিনভর পাড়া মহল্লায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করে চলেছেন। এ সময় তার সাতে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা। বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি ভোটারদের বলেন, দল মতের উর্দ্ধে উঠে নৌকা প্রতিকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে শরিক হউন। তিনি কমলাপুর, মনোহরনগর, বেলকাঠি, সাগরদত্তকাঠি এলাকায় সোমবাপর গণসংযোগ করেন।