বগুড়ার সারিয়াকান্দির ৭নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়াম্যান পদের জন্য নির্বাচন করতে ফরম সংগ্রহ করছেন মোঃ আবদুর রাজ্জাক রাজু। রাজু গণকপাড়া কলেজের বায়োলজি বিভাগের প্রদর্শক পদে কর্মরত রয়েছেন। সতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চান। উপজেলা নির্বাচন অফিস থেকে সোমবার দুপুরে মনোনয়পত্র সংগ্রহের পর তিনি সাংবাদিকদের বলেন, সমাজে সৎ ও দক্ষ লোকের বড়ই অভাব। এ ছাড়াও সেবার কথা বলে ভোট নিয়ে জনগণের সেবা করেন না। সেবার নামে হয়রানী, দুর্নীতি ও অনেকেই সমাজবিরোধী কাজে লিপ্ত হয়ে জনগণকে কষ্ট দেন। আমি তা থেকে বেড়িয়ে এসে জনগণের সেবা করার মনমানসিকতা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। ৩১শে জানুয়ারী ভোটের দিন আশাকরি ফুলবাড়ী ইউনিয়নের সকল স্তরের ভোটাররা আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।