বাংলাদেশ মানবাধিকার কমিশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কমিটি সকল সদস্যরে মাঝে পরিচয়পত্র বিতরন, পরিচিতি ও আলোচনা সভা সোমবার বেলা ১১ টায় মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন কয়রা উপজেলা শাখার সভাপতি এস এম খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিক্ষক জিএম মশিউর রহমান মিলনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি ও মহানগর কমিটির সাধারন সম্পাদক আলহাজ¦ গাজী অহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন খুলনা সদর থানা কমিটির সভাপতি এমডি আশরাফ হোসেন ও কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী। এতে আলোচনায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা শাখার নির্বাহী সভাপতি এস এম হারুন অর-রশিদ, সহ-সভাপতি মোঃ রোকনুজ্জামান, যুগ্ম সম্পাদক শিক্ষক গোপাল চন্দ্র মিস্ত্রী, আইন বিষয়ক সম্পাদক নিলিমা চক্রবর্তি, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া সুলতানা, মোস্তাফিজুর রহমান, মোঃ আবদুল করিম প্রমুখ। আলোচনা শেষে নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে পরিচিত করার পর তাদের মাঝে পরিচয় পত্র বিতরন করা হয়।