নাটোরের সিংড়া উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) তে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি ইউনিয়নের নির্ধারিত ১১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে। পরে রাত ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। বেসরকারি ফলাফলের ভিত্তিতে উপজেলার ৬ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে ৬ জন ও আ.লীগের বিদ্র্ােহী ঘোড়া প্রতীক নিয়ে ৪ জনকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
উপজেলার ৬ জন বেসরকারি ভাবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী প্রার্থীরা হলেন সুকাশ ইউনিয়নে এস.এম মোফাজ্জল হোসেন, ডাহিয়া ইউনিয়নে মামুন সিরাজুল মজিদ, হাতিয়ান্দহ ইউনিয়নে মোস্তাকুর রহমান চঞ্চল, তাজপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, চৌগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, ছাতারদিঘী ইউনিয়নে আবদুর রউফ বাদশা।
এছাড়া বিদ্রোহী ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী ৪ জন স্বতন্ত্র প্রার্থী হলেন কলম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মইনুল হক চুনু, চামারী ইউনিয়নে হাবিবুর রহমান, লালোর ইউনিয়নে একরামুল হক শুভ ও রামানন্দ খাজুরা ইউনিয়নে জাকির হোসেন বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট সমাপ্তের বিষয়টি নিশ্চিত করেছেন।