প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগে প্লাবিত হয়ে ঘর বাড়ি হারিয়ে কর্মহীন হয়ে উপকূল ছাড়ছে মানুষ। বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যা। সেই সাথে বেড়েছে শীতের তিব্রতা। উপকূলীয় কয়রায় দুস্থ অসহায় কর্মহীন ও শীতার্থ ৮ শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসাবে গতকাল ২৭ ডিসেম্বর সকাল ১০ টায় এস.এস. টি.এস বাংলাদেশ আর্থিক সহযোগিতায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অসহায় দুস্থ ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ২ শ বয়বৃদ্ধ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া ২৬ ডিসেম্বর রোববার উপজেলার সদর ও উত্তর বেদকাশি ইউনিয়নের অসহায় ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ২ শ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কযার্যক্রম সমাপ্তী করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণের মধ্যে ছিল চাল ১৫ কেজি, ডাল ২ কেজি, আলু ৩ কেজি, চিনি ২ কেজি, পেয়াজ ২ কেজি, সয়াবিন তেল ২ কেজি, লবণ ২ কেজি। এ সকল ত্রান সামগ্রী ও শীথ বস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, সমাজ সেকব মোঃ জামাল উদ্দিন, মোহাঃ আবদুল মালেক, মোঃ ইলিয়াস হোসেন প্রমুখ।