নাটোরের বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল বাজারে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এনআরবিসি ব্যাংকের রাজশাহী ও রংপুর বিভাগের জোনাল হেড নুরুল হাবিবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব-উল-হক বাচ্চু ব্যাংকের মিরপুর শাখা ব্যবস্থাপক আব্দল্লাাহ আল ওয়াদুদ (রাজা) বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের বড়াইগ্রাম শাখা ব্যবস্থাপক আরেফিন হায়দার।