খুলনার পাইকগাছায় লবণপানি বিরোধী ও পরিবেশ বান্ধব ইউনিয়ন গড়ার লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়াই সমাবেশ অনুষ্ঠিত হয়। জিরবুনিয়া সমবায় সমিতির সভাপতি ভোল্টন রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দেলুটি ইউনিয়ন চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। ইসমাইল শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দেলুটি ইউনিয়ন আ.লীগের সভাপতি নির্মল কান্তি মন্ডল, পাইকগাছা যুবউন্নয়ন কর্মকর্তা অমিতব বিশ্বাস, ধান মাছ পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাড. পিযুষ কান্তি সরকার, শিক্ষক সুকৃতি মোহন সরকার, আবুল হোসেন গাজী, অ্যাড. সঞ্জয় কুমার রায়, বিভুতি ভূষন রায়, ইউপি সদস্য সুকুমার করিরাজ, মঙ্গল গাইন, রবিন্দ্র নাথ মন্ডল, চম্পক বিশ্বাস, বদিয়ার রহমান, পলাশ কান্তি মন্ডল, পবিত্র কুমার রায়, রামচন্দ্র টিকাদার, সংরক্ষিত মহিলা সদস্য লক্ষীরানী মন্ডল, বিনতা রানী, মেরী মন্ডল, জিতেন্দ্র নাথ ঢালী, বক্তারা বলেন, আমাদের ইউনিয়নটি ৪টি (পোল্ডার) দ্বীপ দ্বরা বেষ্টিত। ২০/১ এবং ২২ নং পোল্ডারটি লবণপানি মুক্ত রয়েছে। সেখানে পোল্ডারবাসি সুখে শান্তিতে রয়েছে। প্রতি বাড়িতে গোলা ভরা ধান পুকুর ভরা মাছ ও ফসলের জমিতে শাঁক সবজি, ধান, তিল ও তরমুজ লাগিয়ে স্বাবলম্বী হচ্ছে। কিন্তু আর ২০ ও ২১ দুটি পোল্ডারে বহিরাগতরা লবণপানির চিংড়ী চাষ করার ফলে এলাকার গাছপালা মারা যাচ্ছে। চিংড়ি চাষীদের লবণপানির ঢেওয়ে সরকারের কোটি কোটি টাকা ব্যায়ের রাস্থা ভেঙ্গে যাচ্ছে। ওয়াপদার রাস্তার অধিকাংশ জায়গায় রাস্তা কেটে পাইপ বসানোর ফলে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এদুটি পোল্ডারে গবাদি পশু, হাঁস মুরগী পালন করা সম্ভাব হচ্ছে না। পোল্ডার বাসির প্রাণের দাবী লবণপানি মুক্ত করে পরিবেশ বান্ধব ইউনিয়ন গড়ার।