মণিরামপুরে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। রোববার সকালে মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
মণিরামপুর শুভসংঘের সভাপতি মাষ্টার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও কালের কন্ঠের স্থানীয় প্রতিনিধি অধাপক বাবুল আকতারের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকী, কালেরকণ্ঠ-শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, মণিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন, কালের কণ্ঠের যশোর জেলা প্রতিনিধি ফিরোজ গাজী, পৌরসভা কাউন্সিলর বাবুলাল চৌধুরী, আবদুল কুদ্দুস, আইয়ুব পাটোয়ারি, শুভসংঘের নেতা প্রভাষক হাবিবুর রহমান, রিশ্বজিৎ সাহা, আবদুর রহমান, আবদুল মালেক প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দদের উপস্থিতিতে প্রায় তিন শতাধিক দুঃস্থ, গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা করেন।