ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে ৫ম ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শাহ আলম শেখের বসতঘরে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা।
শনিবার রাতে ওই ইউনিয়নের উত্তর ধানুয়া গ্রামের শেখ বাড়ীতে প্রার্থীর নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।
স্থানীয়রা জানায়, রাতেই অগ্নীকান্ডের ঘটনার টের পেয়ে বাড়ীর বাসিন্দারাসহ দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ শাহ আলম শেখ জানান, নির্বচনী প্রচারনায় নামার পর থেকে আমাকে আ.লীগ প্রার্থীর লোকজন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি ধমকি দিয়ে আসছেন। তারই জের ধরে এই অগ্নীকান্ডের সূত্রপাত বলে আমি মনে করেন সঠিক তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করছি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।