মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে খুলনার দিঘলিয়া উপজেলার ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৬ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা আ.লীগের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া সদর ইউনিয়ন আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনছার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, আ'লীগ নেতা মোঃ আনিচুর রহমান, মোঃ মোকবুল হোসেন, মোঃ মিজানুর রহমান, ডাঃ আশরাফ হোসেন, ডাঃ মোঃ আলম, যুবলীগ নেতা শেখ আনিচুর রহমান, শেখ রাজিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, শেখ আল আমিন প্রমুখ।