রোববার (২৬ডিসেম্বর) মণিরামপুর উপজেলা কৃষক লীগের সভাপতি ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ শফি কামালের ৮ম শাহাদাৎ বার্ষিকী। ২০১৩ সালের ২৬ ডিসেম্বর নৌকা প্রতীকের পোস্টার টাঙ্গানোকালে দিন-দুপুরে নিজ জন্মস্থান গরীবপুর-চাঁদপুর দাখিল মাদ্রাসার অদূরে দূর্বৃত্তরা তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান জি এম ওমর ফারুক সহ ২৬ জনকে আসামী করে মামলা করা হয়। এ মামলার অন্যতম আসামী বেজবাউর রহমান চন্টু এবং আনিছুর রহমান নামে দু’জন ইতোমধ্যে ক্রসফায়ারে মারা গেছে। অন্যতম আসামী চেয়ারম্যান জি, এম ওমর ফারুক ও যুবনেতা সাবেহ আলী স্ট্রোকে মারা যায়।
কৃষক লীগের প্রায়ত এ নেতার জৈষ্ঠ্য পুত্র মনিরামপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ সেলিম জানান, সেদিন প্রায়ত সাবেক সংসদ সদস্য এড. খান টিপু সুলতানের নৌকা প্রতীকের নির্বাচন করতে গিয়ে দূর্বৃত্তদের হাতে খুন হন। ২৬শে ডিসেম্বর তার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দলীয়ভাবে নিজ গ্রামের গরীবপুর-চাঁদপুর দাখিল মাদ্রাসা মাঠে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এবং পারিবারিকভাবে কোরআন খতম ও দোয়া মাহফিল করা হবে।