চট্টগ্রামের হাটহাজারীর কাটিরহাট উচ্চবিদ্যালয়ের ৬৯ ব্যাচের শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে জ্ঞান চর্চার কেন্দ্র বিন্দুতে রুপান্তরিত করতে হবে। এতে শিক্ষার্থীরা যুগোপযোগী মান সম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ উন্নয়ন ভূমিকা রাখতে পারবে। তাছাড়া শিক্ষার্থীরা নিজের শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নে আগ্রহী হয়ে উঠবে। নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞানের মাধ্যমে তাদের বোধোদয় হবে তার প্রতিষ্টার পিছনে এই প্রতিষ্ঠানের অবদান কতবড়। যেকোন শিক্ষা প্রতিষ্ঠানে নানাবিধ উন্নয়ন নিজেদের সম্পৃক্ত করে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি আধুনিক শিক্ষা নিলয় গড়ে তুলতে তারা আগ্রহী হয়ে উঠবে।
উপজেলার আওতাধীন মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসাবে খ্যাত এই কাটিরহাট উচ্চ বিদ্যালয। এই বিদ্যালয়ের ৬৯ ব্যাচের পূর্ণ মিলনী উপলক্ষে বিদ্যালয়ের আবদুল অদুদ সেরেস্তাদার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যারয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থী এবং পূর্ণ মিলনী অনুষ্ঠানের সভাপতি ডাঃ কিউ এম ওহিদুল আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ইন্দু নন্দন দত্ত। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (অবঃ) আবু তালেব চৌধুরী। অনুষ্ঠানে স্মৃতি চারন মুলক বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে আবুল হাসেম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অধ্যাপক মঈনুদ্দিন, প্রবীন শিক্ষাবিদ মিহির কান্তি শীল, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শাহনেওয়াজ হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, সোহরাব হোসেন প্রমূখ। পূর্ণমিলনী কমিটির সাধারণ সম্পাদক সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন সেকান্দর মিয়া। নূরুল আমিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করেন যথাক্রমে মাস্টার খায়রুল হক ও অনিল চন্দ্র নাথ। ৬৯ ব্যাচের পূর্ণমিলনী উপলক্ষে মোহাম্মদ আলীর সম্পাদনায় বন্ধন নামে একটি আকর্ষনীয় স্মরনিকা প্রকাশ করা হয়। তাছাড়া কাটিরহাট উচ্চবিদ্যালয়ের পাঠাগারকে সমৃদ্ধ করার জন্য প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ বেশ কিছু বই প্রদান করা হয়।