দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে সুজন সরকার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইশা নামকস্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই যুবক বগুড়া জেলার সোনাতলা উপজেলার নাগলু গ্রামের শ্রী অতুল সরকারের ছেলে।
সে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে একটি দোকানে কর্মচারী হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করে আসছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ টার সময় সুজন সরকার (৩৫) লাল রংগের একটি মোটরসাইকেল (দিনাজপুর-ল-১১-৫৬১৬) চালিয়ে ঘোড়াঘাট বাসস্ট্যান্ড থেকে রানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। নিশাইশা এলাকার কারিগরি কলেজ অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেল আরোহী সুজন সরকারকে চাপা দেয়। এতে করে সুজন সরকারের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন,নিহত ব্যক্তি মোটরসাইকেলে মহাসড়ক দিয়ে নিজ কর্মস্থল রানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। তার জন্ম স্থান বগুড়া জেলাতে হলেও,সে ছোটবেলা থেকেই ঘোড়াঘাটে তার মামার বাড়িতে থাকতেন।