নওগাঁর মান্দায় পরোয়ানাভূক্ত পাঁচ আসামীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পরোয়ানাভূক্ত আসামিরা হলেন, উপজেলার রনাহার গ্রামের আবদুল হামিদ (৫২), চকউলি গ্রামের আবদুর রহিম (৩৫), গাড়ীক্ষেত্র গ্রামের কামরুল ইসলাম (৩৫), চককানু গ্রামের এমদাদুল হক (৫৫) ও প্রসাদপুর গ্রামের আলম হোসেন (২৫)।
এছাড়া ১০ লিটার চোলাইমদসহ চকসাবাই গ্রামের গাবু গাইনের ছেলে মেহের আলী (৫০) ও ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাড়াডাঙ্গা গ্রামের আবদুর রহিমের ছেলে রহিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক পাঁচ আসামি গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চোলাইমদ ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে আরও দুইজনকে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
ওসি আরও বলেন, শুক্রবার গ্রেপ্তারকৃতদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।