বগুড়ার গাবতলীতে ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৩ ডিসেম্বর নিশুপাড়ায় আ.লীগ মনোনিত নৌকা প্রতিকে ভোটচেয়ে গনসংযোগ করেন, রামেশ্বরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী মোঃ সেকেন্দার আলী। এ সময় রামেশ্বরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ রেজাউন নবী আলমগীর, আ’লীগনেতা আনিছার রহমান, আজগর আলী, ছাত্রলীগনেতা শাহেদ আলী, এনামুল হক, খায়রুল ইসলাম, আবদুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
একই দিনে রামেশ্বরপুর আকন্দ পাড়ায় মোটর সাইকেল প্রতিকে ভোটচেয়ে গনসংযোগ করেন, রামেশ্বরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আবদুল ওহাব মন্ডল। এ সময় সমাজসেবক আবদুল কুদ্দুস, রবিউল করিম, সাহেব আলী, আহমেদ আলী, তোফাজ্জল হোসেন, ছলিম উদ্দীন, বেলাল হোসেন, আঃ রহিম, নান্নু, মতিয়ার রহমান,স্বপন, জাবেদ আলী, শহিন, সিদ্দিক, মোমিন, সামাদ, হামিদ, আঃ রাজ্জাক, কনক, ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।