কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে আয়োজকদের ৭হাজার টাকা জরিমানা আদায় করেন। বুধবার রাতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্তের চশমা প্রতিকের নির্বাচনি কর্মী সমাবেশ রঘুরামপুর মোড়ে আয়োজন করে। এ স্থানের পাশে গোশ খিচুড়ির আয়োজন করার গোপন খবর পেয়ে সহকারি কমিশনার(ভুমি) আরিফুজ্জামান পুলিশ প্রশাসন নিয়ে আয়োজকদের ৭ হাজার টাকা জরিমানা করেন।