শেরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে আজ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা আনসার ভিডিপির আয়োজনে এক জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেরপুর অষ্টমীতলা আনসার ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে জেলা সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শেরপুর জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) মোহাম্মদ আকরাম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জামালপুর জেলার কমান্ড্যান্ট মোঃ নাজমুল আসফাক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ময়মনসিংহের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা। এছাড়াও শেরপুর জেলা সার্কেল এডজুড্যান্ট রনি সরকার, ১২ আনসার ব্যাটলিয়ন নালিতাবাড়ীর পরিচালক মোঃ ইমরোজ খালেদ, নালিতাবাড়ী আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ ইলিয়াছ উদ্দিনসহ প্রমুখ। পরে সদস্যদের মাঝে ১০টি বাইসাইকেল, ৪টি সেলাই মেশিন, ছাতা ও পুরস্কার বিতরন করা হয়।