যশোরের অভয়নগর উপজেলায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে কিশোর-কিশোরীর ক্লাবের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৈশোর কর্মসূচির আওতায় চলমান ক্লাব সমুহের মধ্যে বরাদ্দকৃত মুক্তিযোদ্ধা বই, চিকিৎসা যন্ত্র, ক্রীড়া সামগ্রী ও বিভিন্ন উপকরণ বিতরণ হয়।
বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহ পরিচালক এস এম ফারুক হোসেনের সভাপতিত্বে বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান। উপজেলা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কিশোর কিশোরী ক্লাব এর ৮ টি ইউনিয়ন মোট ৮ টি ক্লাব এর সভাপতির হাতে এ সকল উপকরণ বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত)নজরুল ইসলাম মল্লিক, বন্ধু কল্যাণ ফাউন্ডেশন এর কর্মকর্তা শারমিন সুলতানাসহ কিশোর কিশোরী ক্লাবের কর্মকর্তাবৃন্দ।