বগুড়ার শেরপুর পৌর শহরের ধুনটমোড় এলাকায় ২১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় পূবালী ব্যাংক লিমিটেডের ৪৮৭ তম শাখার উদ্বোধন করা হয়েছে। শেরপুর শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক হাসান ইমাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালামুজ্জামান, বগুড়া শাখার ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর সামস চৌধুরী, শিনু গ্রুপের স্বত্তাধিকারী শফিকুল ইসলাম শিরু, সততা ট্রেডার্সের স্বত্তাধিকারী ব্যবসায়ী এ কে এম আসাদুজ্জামান, সাংবাদিক আবদুল মান্নান প্রমূখ। এছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলার শাখা ব্যবস্থাপক, ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।