নাটোরের লালপুরে চন্দনা নদীপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর ২০২১) বিকেলে উপজেলার চংধুপইল ইউনিয়নের সালামপুর ও কেশববাড়িয়ায় এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত ২৬টি অবৈধ দোকান উচ্ছেদ করেন।
ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, উপজেলার বিভিন্ন নদী রক্ষা ও দখল রোধে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদের জন্য বেশ কয়েক বার নোটিশ দেওয়া হয়েছে। আদেশ অমান্য করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নদী রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।