বগুড়ার গাবতলী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বর্তমান ৩ চেয়ারম্যানসহ ৯ চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র স্ব-স্ব রিটার্নিং অফিসারের কাছে আবেদন পত্র দিয়ে প্রত্যাহার করে নিয়েছেন। গাবতলী সদর ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন খাঁন, ৪নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য প্রার্থী মোঃ আলীরাজ, দূর্গাহাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য মোঃ জাহিদুর রহমান, বালিয়াদিঘী ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য আবুল প্রামানিক, নাড়-য়ামালা ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী আবু জাহিদ ও জিন্নাতুল ইসলাম, ১নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য সিরাজুল ইসলাম, মিল্লাত হোসেন, সামছুল আলম, তসলিম উদ্দিন খোকা, শিহাব উদ্দিন, আবুল কালাম, ২নং ওয়ার্ড থেকে শাহিনুর রহমান, ৭নং ওয়ার্ড থেকে সিরাজুল ইসলাম ও আবদুল মালেক প্রামানিক, রামেশ্বরপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল আলম খাঁন, ২নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য বিপ্লব মিয়া, ৫নং ওয়ার্ড থেকে তৌহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড থেকে মোস্তাফিজুর রহমান, মোঃ মাহবুব, ৯নং ওয়ার্ড থেকে মোঃ বাসারুল, কাগইল ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান, আগা নিহাল বিন জলিল তপন, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, সাধারণ সদস্য ১নং ওয়ার্ড থেকে সামছুল আলম মোল্লা, ৫নং ওয়ার্ড থেকে আবদুল হাকিম, দক্ষিণপাড়া ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম (সাইফুল), মিজানুর রহমান, আবু তালেব, সাধারণ সদস্য ২নং ওয়ার্ড থেকে শফিকুল ইসলাম সুজা, ৩নং ওয়ার্ড থেকে মোফাজ্জল হোসেন ও শাহিদুল ইসলাম, মহিষাবান ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য বুলু মন্ডল, জিয়াউর রহমান ও আবদুর সবুর, নশিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য আবদুল কাদেরসহ তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়। এই তথ্য গুলো রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রুহুল আমিন, সমাজসেবা অফিসার মোঃ আবদুল হান্নান, মৎস্য অফিসার আরিফ আহমদ ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রিপন কুমার শাহা নিশ্চিত করেন। সোমবার প্রতিক বরাদ্দ হওয়ার পর ৯ টি ইউনিয়নে ৬৩ জন চেয়ারম্যান, ৩৫৩ জন সাধারন পুরুষ মেম্বার ও ১২২জন সংরক্ষিত মহিলা মেম্বার ভোটের যুদ্ধে নামবেন।