খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি আজ দিঘলিয়া উপজেলা পরিদর্শনে আসেন। এ সময় তিনি দিঘলিয়া গৃহনির্মাণ পরিদর্শন, অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরন,আনছার ব্যারাক উদ্ভোধন, সহ বীর মুক্তি যোদ্ধা, জন প্রতিনিধি,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীবৃন্দের সাথে মত বিনিময় করেন। এ সময় তাঁর সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খুলনা মোঃ মারুফুল ইসলাম, দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম,। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন।এছাড়াও মুক্তিযোদ্ধা ,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সাংবাদিকবৃন্দ।