পিরোজপুরের ইন্দুরকানীতে ভ্যান চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছ। রোববার সকালে উপজেলার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চর বলেশ^র গ্রামের মনির হোসেনের মেয়ে মনিয়া (৯) স্কুলে যাওয়ার পথে ভ্যানচাপা পড়ে মারা যায়। সে উত্তর চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যায়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
ঘটনার সত্যতা স্বীকার করে ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) এস.এম. শামিম আহম্মেদ জানান, স্কুলে যাওয়ার পথে শিশুটি ভ্যান চাপা পরে মারা যায়। তদন্ত চলছে।