নাটোরের লালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজনে ১৮ থেকে ২৩ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্মুল বানীন দ্যুতি। এ সময় তিনি সেবা ও প্রচার সপ্তাহের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
রোববার ১৯ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার মোঃ শরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার খাজা ফেরদৌস, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো: হায়দার আলী, মোজাম্মেল হোসেন প্রমুখ।
এছাড়াও পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী সহ স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতি গ্রহণকারী নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।