বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তিকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার রাত সাড়ে ৯ টায় সান্তাহার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড প্রান্নাথপুর গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ডের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত নারী চেয়ারম্যান প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু, সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবদুল হাই সিদ্দীক, সান্তাহার ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রাজ্জাকসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।