বগুড়ার শেরপুরের ভীমজানি গ্রামে ভোরের আলো সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির আয়োজনে ১৮ ডিসেম্বর শনিবার সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প ও অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের লেকচারার ডা. ইকবাল হোসেন সনির নের্তৃত্বে ডা. ফাবলিহা আফিয়া অনন্যা, ডা. আমিনুল ইসলাম, ডা. আয়সা সারা, ডা. বিজয় বসাক ও মিতালী বসাক উপস্থিত ব্যাক্তিদের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও বিনামূল্যে সকল প্রকার ওষুধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপিং ও রক্তচাপ পরীক্ষা করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় সংগঠনের সভাপতি সত্যরঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল জলিল। মো. এামুন শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্য্যান পিয়ার হোসেন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক খান জাহান চৌধুরী ও কোষাধক্ষ হারুন অর রশিদ। এছাড়াও সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।