নওগাঁর ধামইরহাটে আত্মরক্ষা কৌশল ও অতœ¥বিশ্বাস উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ১৮ ডিসেম্বর সকাল ১০ টায় সফিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গ্রীণ ভয়েস বাংলাদেশ ও এর সহযোগি সংগঠন বলিয়ান নারী বহ্নিশিখার যৌধ আয়োজনে ০৭ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। প্রধান শিক্ষক আবদুর রহমান সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, রাজশাহী বহুমূখী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উর রহমান, চকময়রাম সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, গ্রীণ ভয়েসের প্রধান সমন্বয় আলমগীর কবির, প্রশিক্ষক শাহজাহান আলী, দেওয়ান সাজু ও জেরিন তাসনিম, অনুষ্ঠানের সঞ্চালন মাশরুফা জান্নাত মিম প্রমুখ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণের মাধ্যমে নারীরা তার আত্মরক্ষার কৌশল জানতে পারবে।