নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। ১৮ ডিসেম্বর বেলা সোয়া ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিবাসী দিবস উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, বিএমডিএ প্রতিনিধি আবদুস সোবহান সাফি, সরকারি এম এম কলেজের প্রদর্শক আবু সাঈদ, কেজি স্কুলের প্রধান শিক্ষক আবদুল বারী, শিক্ষক রবিউল ইসলাম টাইগার, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আবদুল আজিজ মন্ডল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুমুছা স্বপন, সাংবাদিক মাসুদ সরকার, পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন।