খুলনার পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিজয় দিবসের প্রত্যুষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, কপিলমুনি সম্মলিত বিজয় উদযাপন পারষদ, লোনাপানি কেন্দ্র, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, বিএনপি, সকল সরকারি-বেসরকারি স্কুল, মাদ্রাসা ও কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আইনজীবী সমিতি, ষোলআনা ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর সকাল সাড়ে ৮টায় সরকারি উচ্চবিদ্যালয় ফুটবল মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউট, গার্লসগাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্চ পাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠানে ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করে। প্রদর্শন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, এএসপি মো. সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা প প কর্মকর্তা ডা. নিতিশ গোলদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, পিআইও ইমরুল কায়েস প্রভাষক ময়নুল ইসলাম, এম এম আজিজুল হাকিম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। অন্যদিকে মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, যুদ্ধ কালীন কমান্ডার এবং সাবেক এমপি স ম বাবর আলী, উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহদাৎ হোসেন বাচ্চু, সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সুবোল চন্দ্র মন্ডল, মুক্তিযোদ্ধা জামির আলী, আবদুর রাজ্জাক মলঙ্গী, ওসি মো. জিয়াউর রহমান, সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলা আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেলা ১১ টায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি আনোয়ার ইকবাল ম›ন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আ.লীগের উপজেলা সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু। সহ সভাপতি সমীরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জি এম ইকরামুল ইসলাম সামছুর রহমান, অ্যাড. শেখ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আরিফুজামান তুহিন, কওসার আলী জোয়াদ্দার, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতীম চক্রবর্তী, সাধারন সম্পাদক ফাইমিন সরদার, সহ আ.লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুরূপভাবে ঐতিহাসিক কপিলমুনিতে মহান বিজয় দিবস পালন করা হয়।