বগুড়ার গাবতলীতে উপজেলা প্রশাসন আয়োজিত যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ৫০ বছর রজতজয়ন্তি ও মহান বিজয় দিবস জাঁক জমকপুর্নভাবে পালিত হয়েছে। দিবসের সকাল ৬ টায় শহীদ মিনারে সরকারি-বেসরকারি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের মানুষের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন। গাবতলী পাইলট উচ্চবিদ্যালয়ে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্ধোধন, বিভিন্ন প্রতিষ্ঠানসহ, পুলিশ, আনছার, ফায়ার সার্ভিস, বিএনসিসি, ক্যাডেটদের মাঠপার্স, সালাম গ্রহন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। নির্বাহী অফিসার মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেযারম্যান মোঃ রফি নেওয়াজ খান রবিন। বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়া লতিফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম, বীর মুক্তিযোদ্ধা টি এম মুসা পেস্তা, বীর মুক্তিযোদ্ধা ড. শাজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা আমিরুল মোমিনীন মুক্তা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সোহেল রানা, সাধারন সম্পাদক মশিউর রহমান বিপ্লব, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসানা আকতারসহ বীর মুক্তিযোদ্ধাগন ও সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিকেল ৪ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিভিশনের মাধ্যমে শপথ বাক্য অনুষ্ঠানে গাবতলী পাইলট স্কুল মাঠে রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা কর্মচারীসহ কয়েকশত সাধারন মানুষ অংশগ্রহণ কররেন।