বগুড়ার গাবতলীতে নির্বাচন সহিংশতায় প্রতিপক্ষের হামলায় সহদর দুই ভাই ছুরিকাঘাতে আহত হয়েছে। তাদেরকে মুমুর্ষ অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে, ১৬ ডিসেম্বর রাত সাড়ে ৯ টায় কোলারবাড়ি গ্রামে। আহতরা হলেন একই গ্রামের পিতামৃত মুজিবুর রমানের ছেলে আমজাদ হোসেন সরকার (৪৫) ও রাজু মিয়া সরকার (৪০)।
জানাগেছে, গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নে আগামী ৫ জানুয়ারী ২০২২ তারিখে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত মোঃ আবদুল কালাম আজাদ নৌকা প্রতিকনিয়ে চেয়ারম্যানপদে নির্বাচন করছেন। নৌকা মার্কার পক্ষে প্রচারনা শেষে বাড়ি ফিরছিলেন দুই ভাই আমজাদ ও রাজু। পথিমধ্য কোলার বাড়ি সরকারি রাস্তার উপর প্রতিপক্ষ প্রার্থীর ১০/১২ জন লোক দেশিয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাপিয়ে পড়ে। হামলাকারীরা আমজাদ ও রাজুর শরীরের বিভিন্ন স্থানে এলাপাথারী ছুরিকাঘাতে গুরুতর আহত করে। আহতদের চিৎকারে লোকজন ছুটে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আজমাদ ও রাজুকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল (শজিমেক) ভর্তি করায়। কর্তব্যরত চিৎিসক জানিয়েছে আহদের শারীরিক অবস্থা আশংকাজনক। ঘটনার রাতেই বাগবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত কোলারবাড়ি গ্রামের মৃত মাহফুজার রহমানের ছেলে ফেরদৌস হোসেন (৩২) কে আটক করেছে। এব্যপারে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়া লতিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ মামলা দেয়নি।