স্বাধীনতার ৫০ বছর পুর্তি ও বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষে সুন্দরবন পশ্চিম বিভাগের আয়োজনে আন্তঃ স্টেশন ভলিবল খেলার ফাইনালে খুলনা রেঞ্জ ২-১ গেমে সাতক্ষীরা রেঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত ১৬ ডিসেম্বর বিকাল ৩ টায় কাশিয়াবাদ স্টেশনের মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো। এতে সভাপতিত্ব করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ আবু সালেহ, সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এম.এ হাসান, খুলনা সদর রেঞ্জের সহকারি বন সংরক্ষক এজেডএ হাসানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল,কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আখতারুজ্জামান, কালাবগী স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম, সুতারখালী স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান, বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ, কোবাদক স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন, কদমতোলা স্টেশন কর্মকর্তা কামরুল হাসান, রেঞ্জ সহযোগী হাবিবুর রহমান, ফরেষ্ট অফিসার স্বাদ আল জামি, জিয়াউর রহমান, মেজবাহ উদ্দিন প্রমুখ। খেলা পরিচালনা করেন শিক্ষক মিহির কান্তি মন্ডল ও দাকোপ-কয়রা সহ ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ মোঃ রিয়াছাদ আলী। খেলার সেরা খেলোয়ার নির্বাচিত হন খুলনা রেঞ্জের এনামুল কবির। শত শত দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপভোগ করেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন।