কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এস.এম শফিকুল ইসলাম বলেছেন,বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা দীর্ঘ ৯ মাস ব্যাপী যুদ্ধ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় সুনিশ্চিত করেছিল। যে কারণে বিজয় দিবসের গুরত্ব সুমন্নত রাখতে হবে। তিনি গত ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন আর রশিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর সঞ্চলনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, সহ-সভাপতি সদর উদ্দিন আহমেদ, শেখ মনিরুজ্জামান মনু, যুগ্ন সম্পাদক জিএম নজরুল ইসলাম, কোষাধাক্ষ জিয়াউর রহমান ঝন্টু, নির্বাহী সদস্য মোঃ শরিফুল আলম, সদস্য শিক্ষক আবদুল খালেক, ইমতিয়াজ উদ্দিন, মোঃ আনিসুজ্জামান, মোঃ সাইদুল ইসলাম, হাবিবুল্যাহ হাবিব, কামাল হোসেন, নিতিশ কুমার সানা, শিক্ষক মিহির কান্তি মন্ডল, যুবলীগ নেতা সম আজগর আলী প্রমুখ।