কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২১ পালিত হয়েছে। সকালে কয়রা কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্প স্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কয়রা থানা পুুলিশ,কয়রা আদালত, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, জাতীয় পাটি, কয়রা উপজেলা প্রেস ক্লাব, আইনজীবী ইউনিটবার, পুজা উৎযাপন পরিষদ, কয়রা সরকারি মহিলা কলেজ, কপোতাক্ষ কলেজ, উত্তরচক কামিল মাদ্রাসা, মানবকল্যান ইউনিট, কয়রা বাজার কমিটি, উপজেলা জলবায়ু পরিষদ, আইসিডি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকাল সাড়ে ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। শিক্ষক বরুন কুমার বৈরাগীর পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাড. কোমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, সহকারি কমিশনার (ভুমি) এম সাইফল্যাহ, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, প্রানী সম্পদ অফিসার ডাঃ মোস্তাইন বিল্যাহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ¦ এ্যাড. কেরামত আলী, বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান সানা প্রমুখ।