জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় সারাদেশের সাথে পাবনার চাটমোহরেও অনুষ্ঠিত হলো সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে “মহাবিজয়ের মহানায়ক” প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পরিচালনায় এ শপথ অনুষ্ঠিত হয়। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে জাতীয় পতাকা হাতে চাটমোহর ঐতিহাসিক আরসিএন এ- বিএসএন সরকারি হাইস্কুল মাঠ বালুচরে সর্বস্তরের মানুষ এ শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান করেন। শপথ অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম। শপথ অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন,সহকারী কমিশনার (ভূমি) তানজিনা খাতুন,থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন,পৌরসভার মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক বেগ,সাজেদা রহমান,পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অশোক চক্রবর্তীসহ নেতৃবৃন্দ,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন,যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ সরকারি কর্মকর্তা,এনজিও প্রতিনিধি,জনপ্রতিনিধি,সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ,স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থী,ব্যবসায়ী,দিনমজুরসহ নানা পেশার সহ¯্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।