মহান বিজয় দিবস উপলক্ষে রূপসা থানা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় উপজেলা পরিষদ চত্তরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সাড়ে ৯ টায় ওই ইউনিয়ন কমিটির সভাপতি মো. মোজাহার আলী শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামরুল শেখের সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি শেখ আকরাম হোসেন মন্টু, শ্রমিক নেতা, মো. হায়দার আলী খান, মো. বাবুল শেখ, আমির আলী মাতুব্বর, মো. সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা, মো. ওলি উল্লাহ রাজু, গোলাম রসুল, নাসিমা বেগম, আকরাম বেপারী, মো. কালাম শেখ, ফরিদা বেগম, নাসিমা বেগম, জাহানারা বেগম, মনিরুল ইসলাম, ইয়াসিন আরাফাত, সাগর প্রমুখ।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সকল বীর শহীদদের বিদেহী আত্মার প্রতি শান্তি ও বিন¤্র শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার সকাল ৮ টায় রূপসার নৈহাটী ইউনিয়নের নেহালপুর হাজেরা বিবি নূরানী তা'লীমূল কুরআন মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে এক র্যালী বের হয়। মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের হাতে বিজয়ী পতাকা নিয়ে র্যালীটি ওই মাদ্রাসা চত্তর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নৈহাটী শ্রীরামপুর কালি বাড়ি বাজার হয়ে পূনরায় মাদ্রাসা প্রাঙ্গনে শেষ হয়। এ-সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা প্রতিষ্ঠাতা আলহাজ¦ মো. ইব্রাহিম শেখ, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবদুল হামিদ শেখ ভাষানী, সিনিয়র সহ-সভাপতি মো. আবু বক্কার শেখ, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরিক, মুফতি শামছুর রহমান মোল্লা, শিক্ষক আসাদুজ্জামান, আবদুস সালাম, আবদুল আলিম, ছাত্র-ছাত্রী যথাক্রমে, মো. হুসাইন, মো. সাব্বির, জুনায়েদ, রাসেল সানি, সাকিব ইয়াসিন, সোয়াইব মুস্তাকিন, শাওন কাজী, মুহাম্মাদ হাসান, মুহাম্মাদ হোসেন, নাজমুস সাকিব, হাবিবা, সুমাইয়া, মরিয়াম, সামিয়া, তামান্না, জান্নাতী, রুকাইয়া, তানিয়া, মীম, রুনা, ফাতেমা, জান্নাতী, লামিয়া, সারমিন, সুলতানা সহ মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রী বৃন্দ।