মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নাসিরনগরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন,শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি সংস্থা নানা কর্মসূচীর আয়োজন করে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। কর্মসূচীর মধ্যে ছিল উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপিসহ উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের পুস্পস্তবক অর্পণ,সকল সরকারি-বেসরকারি ভবনে,ব্যবসা-প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ-শরীর চর্চা প্রর্দশনী, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির শ্রেষ্ট সন্তান শহীদ পরিবারবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান খান শাওনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ(ওসি) হাবিবুল্লাহ সরকার ও বীর মুক্তিযোদ্ধা মো: সোহরাব মোল্লা। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহার উদ্দিন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র দাস। অনুষ্ঠানে জাতির শ্রেষ্ট সন্তান শহীদ পরিবারবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিক .বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে বিকালে মুজিববর্ষ ও বিজয়জয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথ অনষ্ঠান সরাসরি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন ও শপথ গ্রহণ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।