নওগাঁর মান্দা উপজেলার কুরকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এ ভবনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এমদাদুল হক মোল্লা।
এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র বারিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়ছার হাবীব, তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সাত্তার, আ.লীগ নেতা বাবুল আকতার, প্রধান শিক্ষক মামুনুর রশিদ, প্রধান শিক্ষক ফিরোজ্জামান সেন্টু প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলজিইডির বাস্তবায়নে এক কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়।