শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করতে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দীপশিখা প্রজ¦লনের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জামানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী, থানার অফিসার ইনচার্জ নূর-ই-আলম সিদ্দীকি, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারী, মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকগণ, পৌরসভাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্ত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন মণিরামপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, পৌরসভা, মণিরামপুর থানা, বিভিন্ন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
এছাড়া আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন লাউড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা মসজিদের ইমাম মোঃ মুফিজুর রহমান।