গত দুইটি বছর করোনা ভাইরাসের কারণে বিনোদনমূলক অনেক মেলাই হারিয়ে গেছে। তার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী খেলা হলো ঘোড়ার দৌড় খেলা। করোনা ভাইরাসের প্রকোপ কমাতে ১৩ ডিসেম্বর সোমবার বিকেলে বগুড়ার শেরপুরের সাতাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঘোড়দৌড় মেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়ার জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক আবিদ হাসান সুমন, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক বাবুল হোসেন, সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ প্রমূখ। মেলায় বিভিন্ন জেলা উপজেলার ৩৫ ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনাল প্রতিযোগিতা শেষে ক বিভাগে ফুল মিয়ার পাওয়ারফুল খ্যাত ঘোড়া ও খ বিভাগে মোহাম্মাদ আলীর রংবাজ খ্যাত ঘোড়া প্রথম স্থান অধিকার করেন।