কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের (কালব) নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের ক্রেডিট ইউনিয়নের কার্যালয়ে সোমবার বিকেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালব’র পরিচালক এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক আফসার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কালব’র যশোর জেলার ম্যানেজার আনিছুর রহমান, সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান, ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, যুগ্ম স¤পাদক শহীদুল্লাহ, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক স¤পাদক আলমগীর সিদ্দিকী টিটো, কালব’র কেশবপুর শাখার ম্যানেজার পলাশ কর।
কশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শপথ পাঠ করান, সংগঠনের যশোর জেলার ম্যানেজার আনিছুর রহমান।