সোমবার সকালে যুদ্ধাপরাধ মামলায় সাজাপ্রাপ্ত যশোর-৬ কেশবপুর আসনের সাবেক এমপি মাওলানা সাখাওয়াৎ হোসেনের নামাজে জানাজা শেষে জিলডাঙ্গাস্থ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলার হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টায় নামাজে জানাজা শেষে হিজলডাঙ্গা গ্রামস্থ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। তিনি রোববার রাতে ঢাকা হৃদ রোগ ইনস্টিটিউট হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন।