আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের একসঙ্গে স্বীকৃতি ও এমপিওভুক্ত ও বেতন ভাতা প্রদান, বিনামূল্যে বই বিতরণ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনসহ ১১দফা দাবিতে মণিরামপুরে সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদাণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় মণিরামপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এক সমাবেশের আয়োজন করে মণিরামপুর প্রতিবন্ধী শিক্ষক সমিতি।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির মণিরামপুরে আহ্বায়ক ও খান টিপু সুলতান প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত কুমার ঘোষের সভাপতিত্বে উপস্থিত মণিরামপুরের আবেদনকৃত ১৬টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩ শতাধীক শিক্ষকবৃন্দ। সমিতির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানের পরিচালনায় সমাবেশে শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, ২০২০ সালের জানুয়ারিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সকল নিয়ম মেনে অনলাইন আবেদনের পরেও এক বছরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘ ৬ বছর ধরে এসব শিক্ষকেরা মানবেতর জীবনযাপন করছে। আজও অবধি পায়নি কোনো প্রণোদনা। না কোনো সহানুভূতি নিয়ে কেউ পাশে দাড়িয়েছে।
এ সময় শিক্ষকরা আরও বলেন, ইতঃপূর্বে বিভিন্ন জেলা ও উপজেলায় প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবার স্মারকলিপি প্রদাণ করা হয়েছে। এরই অংশ হিসেবে মানববন্ধন শেষে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকতা নিকট তারা স্মারকলিপি প্রদাণ করেন তারা। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ১৬ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।