যশোরের অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন রোববার নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে শেখ নজরুল ইসলামকে সভাপতি ও সেখ আলমগীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলন উপলক্ষে ইনস্টিটিউট মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সমিতির সাবেক সভাপতি আলহাজ¦ আবদুল মান্নান বিশ্বাস, সোনারী ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক এস এম শামসুজ্জামান শামিম, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- রেজাউল আলম, মারুফ মোস্তফা ও মাহবুব হোসেন। আলোচনা সভা শেষে সকল সদস্যদের উপস্থিতিতে ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ এর নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হিসেবে সেখ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি এস এম আহম্মদ আলী, শরীফ মো. ইয়াহিয়া ও আবুল হাসান। সাধারণ সম্পাদক সেখ আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মারুফ মোস্তফা, অর্থ সম্পাদক ধঞ্জয় কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন, প্রচার সম্পাদক রেজাউল আলম, সমাজকল্যাণ সম্পাদক অলিয়ার রহমান, শিক্ষা সম্পাদক মল্লিক আরাফাত হোসেন, ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মহিদুল ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক গৌতম ধর, মহিলা বিষয়ক সম্পাদক ফিরোজা পারভীন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামানসহ ১৫ জন সদস্যের নাম ঘোষণা করা হয়। এবারের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন হোসনে আরা মুক্তা।