‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বড়াইগ্রামে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ মিলনাতনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার আবদুর রহমান আনসারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়াারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, অধ্যক্ষ আবদুর রাজ্জাক মোল্লা ও উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বনপাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।