তেরখাদায় গতকাল সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে আইসিটি অধিদপ্তরের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন খুলনা ৪ আসনের জনপ্রিয় সাংসদ জননেতা আবদুস সালাম মূর্শেদী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, মাধ্যমিক ফিল্ড সুপার ভাইজার সাহেলা সুলতানা, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত রায় প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।